চাঁদপুরে অন্তঃসত্ত্বা নারীকে অ্যাসিড নিক্ষেপ, যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯

চাঁদপুরের মতলব উত্তরে মিলি আক্তার (২০) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিবেশী মানিক নামে এক বখাটে যুবক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিলিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বিয়ে হওয়ার আগে প্রায়ই মিলিকে উত্ত্যক্ত করতো প্রতিবেশী মানিক মিয়া। সে মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের ব্যবসা করে। তার উৎপাতের মধ্যেই মিলিকে বিয়ে দিয়ে দেয় পরিবার। অন্তঃসত্ত্বা হওয়ায় মিলি তার বাবার বাড়িতে আসে। শবে বরাতের রাতে সবাই নামাজের জন্য মসজিদে গেলে সুযোগ বুঝে মানিক মিলির মায়ের নাম ধরে ডাকে। মা নামাজে থাকায় মিলি দরজা খোলে। এ সময় শরীরে অ্যাসিড নিক্ষেপ করে মানিক। মিলি চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসে এবং ঘটনাস্থলে মানিককে ধরে ফেলে। সেখান থেকে উদ্ধার করে মিলিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

মিলির ভাবী সুমি আক্তার বলেন, ‘আমরা অন্য ঘরে নামাজ পড়ছিলাম। হঠাৎ চিৎকার শুনে মনে হয়েছিল চোর এসেছে। ঘর থেকে বের হয়ে দেখি মানিক উঠানে দাঁড়িয়ে আমাদের দিকে ইট নিক্ষেপ শুরু করেছে। পরে মানিক দ্রুত এখান থেকে চলে যায়। মিলিদের ঘরে গিয়ে দেখি তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে। তার শরীরের জামা-কাপড় পুড়ে গেছে।’

ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। মানিককে স্থানীয় লোকজন আটক করেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ বলেন, ‘খবর পেয়ে এলাকায় তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। মানিককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী