কুসিক উপনির্বাচন

‘জনগণকে ভোটে আসতে নিরুৎসাহিত করছে নির্বাচন কমিশন’

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, ‘জনগণকে ভোটে আসতে নিরুৎসাহিত করছে নির্বাচন কমিশন। এভাবে চলতে থাকলে নির্বাচন কমিশন আবার আস্থা হারাবে।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর, লহিপুরা, ধর্মপুর, দয়াপুর, চৌয়ারা, গ্রাম চৌয়ারা, কালিনগর, ডুমুরিয়া, তারাফাইয়াসহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

এ সময় ঘোড়া প্রতীকের প্রার্থী বলেন, ‘সরকার যে ডামি নির্বাচন করেছে, জনগণ তা বর্জন করেছে। কিন্তু এখন বিএনপি আবার টেস্ট কেস হিসেবে আমাকে পর্যবেক্ষণ করছে। তাই এই নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমার সঙ্গে মাঠে নামে। তারা আবার ভোটের মাঠে আসতে শুরু করেছে। তাই জনগণের অংশগ্রহণে নির্বাচন আরও উৎসবমুখর হয়ে উঠেছে। কিন্তু কী হচ্ছে? জনগণ মাঠে নামলে আমাকে শোকজ করে। এতে জনগণকে নিরুৎসাহিত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন কমিশন আবার আস্থা হারাবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের কর্মচারী ও গাড়ি ব্যবহার করে এক প্রার্থী তার লিফলেট ও পোস্টার লাগাচ্ছে। নির্বাচন কমিশন অভিযোগের অপেক্ষায় থাকে। নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা জনগণের আস্থা পাবে না।’

এ সময় এই প্রার্থীর প্রচারণায় ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব শাহ আলম, মো. মিজান, মো. কাউসার, মো. জাহাঙ্গীর, মো. শাহ আলম, ওয়াব মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে বিকেল ৩টায় নগরীর ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর, ঢুলিপাড়া, রাজাপাড়া চৌমুহনীসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন নিজাম উদ্দিন কায়সার। তার সঙ্গে যুক্ত হয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় এই প্রার্থী নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের