অস্ত্রসহ ভিডিও ভাইরালের পর যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১

কুমিল্লায় অস্ত্রধারী যুবকের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওর ঘটনায় জেলার দাউদকান্দি থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শরীফ হোসেন (৩৫) উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে।

ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ফুটেজে দেখা গেছে, খালি গায়ে এক  যুবক একটি ঘরের ভেতর পিস্তল নাড়াচাড়া করছেন। আর এক মিনিট চার সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শপিং ব্যাগে একজন আরেকজনকে দুটি অস্ত্র বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন, পাইছোনি বুইঝা। এ সময় তাদের মধ্যে বিভিন্ন কথা চলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার দুপুরের পর ভিডিও ভাইরাল হয়। ৪৯ সেকেন্ড ও এক মিনিট চার সেকেন্ডের দুটি ছড়িয়ে পড়ায় এলাকায় শুরু হয় তোলপাড়। পরে অস্ত্র নাড়াচাড়া করা যুবককে ধরতে মাঠে নামে পুলিশ। রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিও আগের। আর এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এক মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে যে যুবক আগ্নেয়াস্ত্র খুলে দেখছিলেন তিনি সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না (১৮)। এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার