এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখি না: কুসিক মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, ‘আমি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখি না। লেভেল প্লেয়িং ফিল্ড বোঝা যাবে ৯ মার্চ বিকাল ৪টার পরে। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কারণ, স্থানীয় সংসদ সদস্য ফুল (সংবর্ধনা) নেওয়ার নাম করে তার মেয়ে ও বাস প্রতীকের প্রার্থীর জন্য ভোট চাইছেন। যার প্রমাণ স্থানীয় পত্রিকাগুলো।’

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই প্রার্থী।

এদিন সকালে তিনি নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা, উনাইসার, জাঙ্গালিয়া, ইয়াছিন মার্কেট, নোয়াগাঁও মোড় এলাকায় গণসংযোগ শেষ করেন। পরে কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এসে ইসি আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন। মতবিনিময় সভায় ইসির উদ্দেশে তিনি বলেন, ‘গত নির্বাচনগুলো বিএনপি বর্জন করেছে। তাই ভোটার ছিল না। সারা দেশের মতো কুমিল্লাতেও ৮০ শতাংশ মানুষ বিএনপি ঘরানার। তারা আগে নির্বাচনে না গেলেও এবার যাবে। কারণ তারা ঘোড়া প্রতীককে সমর্থন দিয়ে মাঠে আছে। যদি এবার নির্বাচনে পেশিশক্তির প্রয়োগ হয়, নির্বাচনে যদি কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়, যদি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজন না করতে পারে তাহলে জনগণের আস্থা হারাবে।’

এই প্রার্থীর অভিযোগের পর স্থানীয় সংসদ সদস্যের প্রচারণার বিষয়ে ইসি আনিছুর বলেন, ‘এখন ৭-৮ দিন যদি শুভেচ্ছা গ্রহণ না করেন তেমন ক্ষতি হবে না। এখন কোনও জনপ্রতিনিধির এসব মতবিনিময়, ক্রেস্ট, ফুল নেওয়ার প্রয়োজন নেই।’ এ ছাড়া মোটা কাপড় দিয়ে কক্ষ তৈরি, সিসিটিভি স্থাপন, ফল প্রকাশের পর এজেন্টদের স্বাক্ষর নেওয়া, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সকল বিষয়ে তিনি প্রার্থীদের আশ্বাস দেন।

সভা শেষে এই প্রার্থী ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তার প্রচারণার বহরে যুক্ত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী