খতনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ০৯:৩২আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:৪২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের পর এবার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে খতনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত খতনাকারী মামুনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে নদনা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

আটক মামুন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু নদনা ইউনিয়নে বাসিন্দা।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে শিশুদের খতনা করেন মামুন। বৃহস্পতিবার বিকালে শিশুটিকে খতনা করার জন্য তাকে খবর দেওয়া হয়। পরে ওই বাড়িতে এসে খুর দিয়ে খতনার কাজ শুরু করেন। এ সময় শিশুটির পুরুষাঙ্গের কিছু অংশ কেটে কেটে ফেলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানভীর হায়দার জানান, হাজাম খতনা করতে গিয়ে ওই শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ কেটে ফেলেন। এখানে লিঙ্গের কাটা অংশ ফ্রিজআপ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের