বিমানযাত্রীর ব্যাগে মেশিনের ভেতর মিললো আড়াই কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২৪, ১৬:৪৬আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৬:৪৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ওয়াসার মেশিন ও ব্র্যান্ডিং মেশিনের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে আনা দুই কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। শনিবার (২ মার্চ) সকালে গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টিম যৌথভাবে এসব স্বর্ণ উদ্ধার করে।

দুই যাত্রী এয়ার অ্যারাবিয়ার এয়ারলাইনসের জিনাইন-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ২৭ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।

এ ঘটনায় শারজাহ থেকে আসা যাত্রী মো. শফিকুল ইসলাম ও মো. মোরশেদ নামে দুই যাত্রীকে পৃথকভাবে আটক করা হয়। এর মধ্যে শফিকুল ইসলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে এবং মোরশেদ হাটহাজারী উপজেলার মো. সুলাইমানের ছেলে। কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস সূত্র জানায়, শারজাহ থেকে আসা যাত্রী শফিকুল ইসলামের গতিবিধি সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজের ভেতর থাকা ওয়াসার মেশিনের ওজন অস্বাভাবিক মনে হলে সেটি খোলা হয়। সেটির ভেতর নানা কৌশলে লুকিয়ে রাখা এক কেজি ২৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক কোটি সাত লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।

একইভাবে পৃথক অভিযানে একই ফ্লাইটে আসা যাত্রী মো. মোরশেদের ব্যাগ তল্লাশি করা হয়। তার ব্যাগের ভেতর থাকা ব্র্যান্ডিং মেশিনের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

আটক দুই যাত্রীর বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

/কেএইচটি/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী