চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৪, ১৭:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৮:০০

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে নগরীর চকবাজার থানাধীন জিইসির মোড় এলাকার ‘দ্য পেনিনসুলা চিটাগং’ নামে আবাসিক হোটেলের ৯০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৫৮ বছর বয়সী নিহত পোল্যান্ডের নাগরিকের হোটেল রেজিস্ট্রারে নাম লেখা আছে- ZDZISLAW MICHAL CZERYBA। তিনি ঢাকার ‘বিগ এস্টার’ নামে বায়ার হাউসে কর্মরত। গত ২৪ ফেব্রুয়ারি সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টের পণ্যের মান নিরীক্ষণ করতে চট্টগ্রামে এসেছিলেন এই ব্যক্তি।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোটেল কর্মকর্তাদের ফোন পেয়ে ৯০৫ নম্বর কক্ষ থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একজন কোয়ালিটি কন্ট্রোলার। তিনি পোল্যান্ডের নাগরিক। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী