এস আলমের গুদামের সব চিনি পোড়েনি, রক্ষা পেয়েছে ৮০ শতাংশই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৪, ২১:২০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১:৪০

চট্টগ্রামে এস আলম চিনির কারখানায় লাগা আগুনে ২০ শতাংশ চিনি পুড়ে গেলেও আরও ৮০ শতাংশ চিনি রক্ষা করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘গুদামটিতে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। এর মধ্যে ৮০ শতাংশ চিনি আমরা রক্ষা করতে পেরেছি। ৪ মার্চ বিকাল ৩টা ৫৩ মিনিটে লাগা আগুন আমরা আজ সকাল ১০টায় নিয়ন্ত্রণ করি। তবে এখনও অল্প অল্প করে আগুন জ্বলছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আমরা আগুন নির্বাপণই ধরে নেবো।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সুগার রিলেটেড এত বড় অগ্নিকাণ্ড বাংলাদেশে এটাই প্রথম। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে।’

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আগুন লাগার স্থান পরিদর্শন করেন।

এদিকে, এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (এডমিন) আখতার হাসান বলেন, ‘পুড়ে যাওয়া গুদামে ৮০ শতাংশ চিনি রক্ষা পেয়েছে। এসব অপরিশোধিত চিনি পরিশোধনের পর খাওয়া যাবে কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে এবং বিএসটিআইয়ের কাছে পাঠানো হবে। তারা যদি পজিটিভ বলে তাহলে এগুলো পরিশোধন করে বাজারে ছাড়া হবে। অন্যথায় এগুলো ডাম্পিং করা হবে।’

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। এই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী