বঙ্গবন্ধু টানেলের ওয়্যারহাউসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মার্চ ২০২৪, ১৭:২৮আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৭:২৮

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস আগুনে পুড়ে গেছে। রবিবার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

টানেলের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন টানেলের টোল প্লাজার ম্যানেজার মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘মূল টানেলের বাইরে কনস্ট্রাকশনের পরিত্যক্ত যে ওয়্যারহাউসটি ছিল, সেটি আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল। এছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানেলের ওয়্যারহাউসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, ইপিজেড ও কর্ণফুলী মডার্ন স্টেশনের সাত ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। আগুনে ওয়্যারহাউসে থাকা বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তা তদন্তের পর জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম