অস্বাস্থ্যকর পরিবেশে কোমল পানীয়র পাউডার উৎপাদন, প্রতিষ্ঠান সিলগালা

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ১০:২৪আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:২৪

কুমিল্লায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমল পানীয়র (সফট ড্রিংকস) পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এ ছাড়াও আরও দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর মিজান অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড দীর্ঘদিন ধরে নোংরা, অস্বাস্থ্যকর এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানে থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়।’

জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান

তিনি আরও বলেন, ‘একই এলাকার মিয়াজি অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চাল পণ্য মোড়কজাত ও বাজারজাত করে এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ ছাড়াই ট্রাকওয়ে ব্রিজ স্কেল বাণিজ্যিক কাজে ব্যবহার করছিল। তাই এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বে ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের আরেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই চাল, বিস্কুট, ব্রেড, কেক, ফার্মেন্টেড মিল্ক, রসমালাই মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। তাই ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান। সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ আনিছুর রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী