অগ্নিকাণ্ডে নিহত হোসেনের মায়ের আহাজারি

‘আমার সব শেষ, ছেলের লাশ যেন শেষবারের মতো দেখতে পাই’

চাঁদপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ২২:২০আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২২:২০

ওমানে অগ্নিকাণ্ডে নিহত চাঁদপুরের হোসেন মিয়াজীর (২২) বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নির্বাক বাবা আব্দুস সালাম (৭০)। মা নুরজাহান বেগমের আহাজারিতে ভারী আশপাশের পরিবেশ। কিছুতেই কান্না থামছে না তাদের।

হোসেন মিয়াজী ওমানের উত্তরাঞ্চলীয় শহর বুরাইমির একটি সোফা কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার (১১ মার্চ) ভোররাতে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজমেহার গ্রামের যুগী বাড়ির আব্দুস সালামের একমাত্র ছেলে হোসেন। পরিবারে সচ্ছলতা ফেরাতে এনজিও থেকে ঋণ নিয়ে ২০১৯ সালে বিদেশ পাড়ি জমান। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে ঋণের দায় কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। এরই মধ্যে এলো ছেলের মৃত্যুর খবর।

বৃহস্পতিবার বিকালে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে মা নুরজাহান বেগম আহাজারি করছেন। তার বাবা সালামের বর্তমানে আট লাখ টাকা ঋণ রয়েছে। নির্বাক হয়ে আছেন তিনি।

হোসেন মিয়াজী

হোসেনের ছোট বোন মরিয়ম আক্তার বলেন, ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুরবাড়ি এলাকার এনজিও থেকেও ঋণ এনে দিয়েছিলাম। একটি দুর্ঘটনা আমাদের সবাইকে পথে বসিয়ে দিলো।

মা নুরজাহান বেগম বলেন, পরিবারে সচ্ছলতার আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছি, আজ আমার সব শেষ। সরকার যেন আমার ছেলের লাশ দেশে এনে দেয়, শেষবারের মতো যেন ছেলেকে দেখতে পাই।

এ বিষয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান বলেন, হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেশে আনতে পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী