টেকনাফে মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়লো ৪ বসতঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ০২:১৮আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০২:১৮

কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুল শুক্কুর ওরফে আব্দুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়ির মাদকাসক্ত ছেলে মোহাম্মদ ইসমাইলের দেওয়া আগুনে পুড়েছে তার নিজের ঘরসহ ভাইদের চারটি ঘর।

ইসমাইলের বাবা আব্দুল শুক্কুর বলেন, আমার ছেলে ইসমাইল তার ভাইদের কাছ থেকে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে তার ঝুপড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আরও তিন ছেলে-মেয়ের ঘর একসঙ্গে হওয়ায় তার ঘর থেকে আগুন চারটি ঘরে লেগে যায়। এতে আমার চার ছেলে-মেয়ের ঘর ও মালামাল পুড়ে অন্তত ২৫ লাখ টাকা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ভস্মীভূত একটি ঘরের মালিক ওসমান গনি বলেন, বাড়ির পুরুষ বেশির ভাগ ঘরের বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ি থেকে ফোনে জানিয়েছে, বড় ভাই ইসমাইল ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় লোকজনসহ আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) অনুপ বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর ৯৯৯ থেকে জেনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয় লোকজনকে নিয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে দ্রুত আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। প্রাথমিকভাবে ওই বাড়ির মাদকাসক্ত ছেলেই আগুন ধরিয়ে দিয়েছে বলে জেনেছি।

টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জি বলেন, শাহপরীর দ্বীপে বসতবাড়িতে আগুন লাগার খবরটি ৯৯৯ থেকে পেয়েছি। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করে বলা যাচ্ছে না। তবে ঘরগুলো কাছাকাছি হওয়ায় চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তা ছাড়া বাড়ির এক সদস্যই আগুন লাগিয়েছে বলে লোকজন বলেছে।

/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান