চট্টগ্রামে মাকে হত্যা চেষ্টার অভিযোগে দুই ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২৪, ০৩:২২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:২২

চট্টগ্রামে মাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দুই ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩১ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভুঁইয়ার আদালত এ আদেশ প্রদান করেন। কারাগারে যাওয়া দু’জন হলো- সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ৩ ডিসেম্বর মিনু রানী বড়ুয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার তিন ছেলে সুমন বড়ুয়া, অনুপম বড়ুয়া ও মিল্টন বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা বড়ুয়াপাড়ার অংকুর ঘোনা এলাকার মৃত সুজিত কুমার বড়ুয়ার স্ত্রী। থাকেন নগরীর লালখান বাজার ১৪১ নং হাই লেভেল রোডের বড়ুয়া বাড়িতে। 

মামলার বাদী মিনু বড়ুয়ার স্বামী মার্স করপোরেশন নামের সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক। সে বিভিন্ন স্থানে নিজের এবং স্ত্রীর নামে সম্পত্তি কিনেন এবং তার ছয়তলা একটি বাড়ি আছে। বাদীনির স্বামী বিভিন্ন বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। স্বামী মারা যাওয়ার পর তিন ছেলে তাদের পৈত্রিক সম্পত্তি ও তাদের মায়ের নামে থাকা সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। মিনু রানী বড়ুয়া এতে অপারগতা প্রকাশ করলে গত বছরের ১ অক্টোবর ও একই বছরের ৩ ডিসেম্বর মাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এ অভিযোগে ৩ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন মিনু রানী বড়ুয়া। আদালত মামলাটি আমলে নিয়ে তিন ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর তিন আসামি চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার শর্তে উচ্চ আদালত থেকে জামিন নেন। রবিবার তিন জনের মধ্যে দুই আসামি সুমন বড়ুয়া ও অনুপম বড়ুয়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

/ইউএস/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম