ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২২:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২২:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বিজয়নগর সার্কেল) বিল্লাল হোসেন জানান, বুল্লা গ্রামের চার গোষ্ঠীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। তবে কী নিয়ে মূলত সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

তিনি আরও জানান, সংঘর্ষে ২৫ জনের মতো আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সময়ে সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় মামলা করেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের