প্রেমিককে নিয়ে ব্যাংকে চুরি করতে গিয়ে নৈশপ্রহরীকে হত্যা, গ্রেফতার প্রেমিকা

চাঁদপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ২৩:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪০

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড গজরা বাজার শাখার নৈশপ্রহরী শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৬ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল। গ্রেফতাররা হলেন গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সজীব (২৫) ও পূর্ব রায়েরদিয়া গ্রামের শুভর স্ত্রী মিলি আক্তার।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চাঁদপুরের উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম মিয়া জানান, পিবিআই চাঁদপুরের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার সাভার এলাকা থেকে শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় সজীবকে এবং শনিবার সকাল সাড়ে ৯টায় পূর্ব রায়দিয়া গ্রাম থেকে মিলিকে গ্রেফতার করে। তিনি আরও জানান, এ ঘটনায় তিনটি কারণ ছিল; বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যাংক ডাকাতি ও মানুষ হত্যা।

এদিকে, শনিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, কৃষি ব্যাংকে টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাতকে হত্যা করেন প্রেমিক-প্রেমিকা। মিলির প্রেমিক শাকিবকে এখনও ধরা যায়নি। তবে চেষ্টা চলছে। প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার সজিবের দেওয়া তথ্যানুযায়ী শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে কৃষি ব্যাংক লিমিটেড গজরা বাজার শাখার নৈশপ্রহরী শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদকে হত্যা করে ব্যাংকের ছাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। অনেক খোঁজাখুঁজির পর ২৬ ফেব্রুয়ারি দুপুরে কৃষি ব্যাংকের ছাদে বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি