বান্দরবানে অভিযান শুরু হয়ে গেছে, জানালেন সেনাপ্রধান

বান্দরবান প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৮ আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬:১৪

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘বান্দরবানে আমাদের অভিযান শুরু হয়ে গেছে। কেএনএফ যখন তাদের সবকিছু জাহির করে ফেলেছে তখন তারা ধীরে ধীরে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা কম্বাইন্ড অপারেশন শুরু করেছি।’

রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় সদর সেনা জোনের মাঠে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া তা পেশাদারিত্বের সঙ্গে পালন করবো। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক এবং ২টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ অস্ত্রগুলো লুটে নেওয়া অস্ত্র কিনা তা জানতে পারিনি। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। এখানে পুলিশের কাজ পুলিশ, র‌্যাবের কাজ র‌্যাব এবং সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী আলাদাভাবে করে যাচ্ছে। কিন্তু পরে আমরা এগুলো একত্রিত করছি।

সেনাপ্রধান বলেন, ‘আমরা যা করছি তা কিছু দৃশ‌্যমান; যা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। আবার কিছু কাজ আপনারা পরবর্তী সময়ে দেখতে পাবেন। আগে থেকে কেএনএফ’র ব‌্যাংকে হামলা, লুট কিংবা ম‌্যানেজারকে অপহরণের ব‌্যাপারে কোনও তথ‌্য ছিল না। গত ৩১ মার্চ বমদের বিভিন্ন গীর্জায় সহায়তা দেওয়া হয়। এতে তারা খুশিও ছিল। হঠাৎ ২ এপ্রিল রাতে তারা হামলা চালায়, যা বিশ্বাস করার মতো নয়।’ এ ব‌্যাপারে সরকারের নির্দেশমতো কাজ করে যাবেন বলেও জানান তিনি।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে বান্দরবান সেনা কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক