বুধবার চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ, কারণ জানালেন মির্জাখীল দরবারের দায়িত্বশীল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০২৪, ২১:২৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১:২৯

প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন চট্টগ্রামের শতাধিক গ্রামের মানুষজন। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ ও চন্দনাইশের জাঁহাগিরি শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর উদযাপন করেন। সে ধারাবাহিকতায় বুধবার এসব গ্রামে ঈদ জামাত হবে। 

ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ উপলক্ষে সকাল ১০টায় মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের জামাত হবে। এতে ইমামতি করবেন সৈয়দ মাওলানা ড. মাকসুদুর রহমান শাহ জাঁহাগিরি।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে নিকটবর্তী সময়ের কম ব্যবধান, আমাদের পূর্বের দেশসমূহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা-মদিনায় তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে জেনে একই দিন রোজা শুরু করি; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি।’

মির্জাখীল দরবার শরিফের তথ্যমতে, চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, শ্রীমাই, রূপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরনদ্বীপ, খরনদ্বীপ, বড় হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ শতাধিক গ্রামের তাদের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

এছাড়া বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

/এএম/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম