চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়েছে ৪০ ঘর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ এপ্রিল ২০২৪, ০৩:২১আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:২১

চট্টগ্রমের হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ওই আগুনের ঘটনায় ৪০টি টিনশেডের ঘর পুড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ৯টায় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৪০টির মতো বস্তির টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।

খলিলুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, আগুনে বস্তির সবকটি ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে আগুন লাগা ওই বস্তির পাশে একটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল। সেখানে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডারের মজুত ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দোকানটি রক্ষা পেয়েছে। 

 /এএম/এসএইচএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের