চট্টগ্রামের তিন স্থানে বর্ষবরণের অনুষ্ঠান, থাকবে তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৩ এপ্রিল ২০২৪, ২১:৫৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২১:৫৫

প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে বড় পরিসরে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বর্ষবরণের এ উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিআরবি শীরিষতলায় অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ, ডিসি হিলে অনুষ্ঠান করবে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান হবে। প্রতিটি ভেন্যু ঘিরে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

শনিবার (১৩ এপ্রিল) নগরীর সিআরবি শীরিষতলা ও ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘সিআরবি শীরিষতলা, ডিসি হিল ও শিল্পকলা একাডেমিকে মূল ভেন্যু ধরে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই এলাকাগুলো পুরোপুরি যানবাহনমুক্ত থাকবে। ডিসি হিলের আশপাশে চারটি স্পটে এবং সিআরবি শীরিষতলার আশপাশে তিনটি স্পটে পুলিশের ব্যারিকেড থাকবে। যাতে কোনও ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে।’

প্রতিটি ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কোনও ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াত, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট আশপাশে থাকবে।  কোনও সমস্যা হলে যাতে আমরা মোকাবিলা করতে পারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সতর্ক বার্তা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সতর্ক বার্তা
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ