মায়ের কাছে ছেলেকে ক্ষমা চাইতে বলায় সাবেক মেম্বারকে ঘুষি, ঘটনাস্থলেই নিহত

চাঁদপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১০:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮

চাঁদপুরের মতলব উত্তরে মা-ছেলের পারিবারিক দ্বন্দ্ব সমাধানে বসা সালিশ বৈঠকে ঘুষিতে সুরুজ আলী প্রধান (৬৪) নামে সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির কবির হোসেনের সঙ্গে ঘর ও জমি নিয়ে তার মায়ের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এসব বিষয় সমাধানের জন্য কয়েকদিন আগে সালিশ বৈঠকের সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠক বসেন। বৈঠকের একপর্যায়ে সুরুজ আলী ওই যুবককে তার অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন।

এতে উত্তেজিত হয়ে সাবেক মেম্বারকে ঘুষি মারেন কবির হোসেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরুজ আলী। অবস্থা বেগতিক দেখে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সালিশ বৈঠকে ওই যুবক তার মাকে মারতে উদ্যত হন। এ সময় সুরুজ আলী তাকে ধমক দিলে ঘুষি মারেন। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম করা হবে। ঘটনার পর থেকে ওই যুবক পালিয়ে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী