ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ২১:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২১:১২

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারি পুকুর থেকে ছয় মাসের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়। তবে শিশুটির পরিচয় জানা যায়নি। কেউ তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে কাচারি পুকুরের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ব্যবসায়ী জুবায়ের হোসেন বলেন, দুপুরে হঠাৎ করে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। আমরা দেখে পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাদির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, আনুমানিক ছয় মাস বয়সী শিশুটিকে কেউ হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান