চৌমুহনী বাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

নোয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ০০:১২আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০:১২

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বাদমতলা রোডের মসজিদ মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া চার ঘণ্টার চেষ্টায় রবিবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এরই মধ্যে আগুনে ৫০-৬০টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

এর আগে রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুনে ওই মার্কেটের কাপড়, স্বর্ণ, কসমেটিকস, কুটিরশিল্প ও সুতার অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে পুকুর না থাকায় এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরই মধ্যে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।  

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, সোয়া চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কয়টি দোকান পুড়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে।’

 

/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি