সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৩:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান (২৬) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার কাইমপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার দারু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে পুটিয়া সীমান্ত এলাকায় যান হাসান। এ সময় কোনও কিছু বুঝে ওঠার আগেই হাসানের কোমরের ওপর গুলি লাগে। মুহূর্তেই হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান হাসান। পরে সেখান থেকে তার মরদেহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।

এদিকে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের বৃদ্ধ মা মনোয়ারা খাতুন ও পিতা দারু মিয়া। তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরস্থ ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে বিএসএফের গুলির বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন হাসান সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ তাকে ধাওয়া করে একপর্যায়ে গুলি ছোড়ে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া আক্তার জানান, হাসানের শরীরের পেছন দিকে একটি গুলি লাগে। এতেই প্রাণ হারান তিনি। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম