অভিনেতা জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নোয়াখালী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ০৪:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০০

বহুল আলোচিত ‘রূপান্তর’ নাটককে কেন্দ্র করে ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনা হচ্ছে দেশজুড়ে। এবার নাটকটিতে অভিনয় করা ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহিসহ ছয় জনের বিরুদ্ধে নোয়াখালীতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. জাকির হোসাইনের কাছে এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ বলেন, 'রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘রূপান্তর’ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি বিচারক মামলাটি আমলে নেবেন।’

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনও নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিচারক সিদ্ধান্ত নেবেন এবং নির্দেশনা দেবেন।’

সম্প্রতি ইউটিউবে ‘রূপান্তর’ শিরোনামে নাটক প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনার সৃষ্টি হয়। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

/এনএআর/
সম্পর্কিত
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার