লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ০২:৪৮আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:০৩

লালমনিরহাটে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে একটি সেলুনের কর্মী বাবা ও ছেলেকে আটক করে পুলিশে তুলে দিয়েছেন একদল ব্যক্তি।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রবিবার (২২ জুন) বিকালে শহরের হানিফ পাগলার মোড় এলাকার একটি সেলুন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মহানবী (সা.)-কে নিয়ে সেলুন কর্মীর ‘অবমাননাকর’ মন্তব্য শোনার দাবি করেন সেখানে চুল কাটতে যাওয়া এক কিশোর। এর দুই দিন পর রবিবার কয়েকজন জোহরের নামাজের পর স্থানীয়রা সেলুনটিতে গিয়ে সেলুন কর্মী ও তার ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সদর থানার সামনে বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে বাবা-ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ওসি নুরনবী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
সর্বশেষ খবর
‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
নুসরাত হত্যা মামলা‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে আটক না রাখার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে আটক না রাখার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি 
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি 
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে