ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চাঁদপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ২১:২০আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২১:৪৯

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও রেলপথে চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনের নিচে শিশুসন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ফেসবুকে পোস্ট দেওয়ার ২০ মিনিটের মধ্যে আত্মহত্যার খবর পান স্বজনেরা।

নিহতরা হলেন উপজেলার স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়ির মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী তাহমিনা আক্তার রিমা (২৪) ও তার ১৬ মাস বয়সী ছেলে।

চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মা ও তার শিশুসন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

জানা গেছে, গত ২৮ মার্চ হাজীগঞ্জ থানায় প্রবাসী স্বামী মাসুদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে একটি অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগে বলা হয়, স্বামী প্রবাসে থাকা অবস্থায় তালাক দেওয়ার পরও দেশে এসে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগটি তদন্ত করেন হাজীগঞ্জ থানা উপপরিদর্শক আবদুর রহমান।

এদিকে স্বজনরা বলছেন, ‘স্বামী মাসুদুজ্জামান দেশে এসে বিষয়টি সুরাহা না করে প্রবাসে চলে যাওয়ায় আত্মহননের সিদ্ধান্ত নেয় তাহমিনা। বিয়ের পর থেকে তাহমিনা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তাদের চার বছরের এক কন্যাসন্তান রয়েছে।’

মৃত্যুর আগে ফেসবুকে তাহমিনা লেখেন, ‘আমি তাহমিনা আক্তার রিমা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মেয়েটারে সবাই দেখে রাখবেন; ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মা-বাবাকে কেউ কোনও দোষারোপ করবেন না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। মা, আব্বু, রিপা, জুবায়ের, সুফিয়ান ভাই, মামা-মামি আমার মেয়েটারে দেইখা রাইখেন আপনারা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী