নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না

রায়পুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১

তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদে অতিষ্ঠ লক্ষ্মীপুরের রায়পুরসহ সারা দেশের জনজীবন। গত কয়েক দিন ধরেই দেশব্যাপী ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন রায়পুরের বিভিন্ন বয়সের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রায়পুর পৌরসভার নতুন বাজার ঈদগাহ মাঠে শতাধিক মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনজুর হোসাইন।

এ সময় মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

ফজলুল করিম নামে এক মুসল্লি বলেন, ‘আমার বয়স ৪৮ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখি নাই। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে পরিবেশটা ঠান্ডা করে দেয়।’

বিশেষ নামাজে মোনাজাত পরিচালনাকারী রায়পুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মনজুর হোসাইন বলেন, ‘তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত। এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শুধু তাই না তীব্র গরমের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।’

লক্ষ্মীপুর কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রায়পুরসহ জেলায় এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি