কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে তৈরি হয়েছিল নতুন ইতিহাস, গণতন্ত্র হয়েছে পুনরুদ্ধার, গড়ে উঠেছে আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশ।’
শুক্রবার (১৭ মে) শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি আবুল কালাম আজাদ বলেন, ‘১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর পিতার দেখানো স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান।
এর আগে দিবস উপলক্ষে আনন্দ র্যালিতে অংশগ্রহণ এবং দেবিদ্বার আল-ইসলাম হসপিটালে ফ্রি মেডিক্যাল হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ।








