কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৬:২০আপডেট : ২০ মে ২০২৪, ১৬:২৩

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েতপ্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেণু আনার জন্য আলিকামোড়া গ্রামে গিয়েছিলেন জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেণু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা উদালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী