ভেজাল রোধে কামরাঙ্গীরচর-কেরানীগঞ্জে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৯:৪৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:৪৯

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে সেমাই ও নুডুলস উৎপাদন ও বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু এসব তথ্য জানিয়ে বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআইর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন ও সংরক্ষণ করছে। এ ধরনের প্রতিষ্ঠান চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেয়।

জরিমানা

অভিযানে কামরাঙ্গীরচরের দুইটি সেমাই উৎপাদন কারখানা ও কেরানীগঞ্জের একটি নুডুলস কারখানায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এতে মিতালি ট্রেডার্সের মালিক মো. মনির হোসেনকে ২০ হাজার, নাসির ট্রেডার্সের মালিক আ. রহমান আকাশকে ৫০ হাজার, প্রিমিয়াম ড্রাগন নুডুলসের মালিক মো. আমিনুল ইসলামকে এক লাখ  টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তিনটি কারখানাকেই অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম