লামায় পিকআপ উল্টে প্রাণ গেলো শ্রমিকের

বান্দরবান প্রতি‌নি‌ধি
২২ মে ২০২৪, ১০:১০আপডেট : ২২ মে ২০২৪, ১০:১০

বান্দরবানের লামা উপজেলার ফাইতং বদরটিলা নামক স্থানে পিকআপ উল্টে মো. জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক ‌নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন কমপক্ষে ৭ জন।

বুধবার (২২ ‌মে) সকালে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকেরা কক্সবাজা‌রের চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে ১৫ জন শ্রমিক নি‌য়ে পিকআপটি যা‌চ্ছিল। এ সময় বদরটিলা এলাকার এক‌টি বড় পাহাড়ে ওঠার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িচাপা পড়ে জাহাঙ্গীর ঘটনাস্থ‌লেই মারা যান। এ সময় গা‌ড়ি‌তে থাকা আরও ৭ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কক্সবাজা‌রের চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) মো. মফিজ বলেন, ‘পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে‌ছি। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম