চট্টগ্রামে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০২৪, ১২:২৬আপডেট : ২৩ মে ২০২৪, ১২:২৬

চট্টগ্রাম নগরীতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, ওই চার ব্যক্তি অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

বুধবার (২২ মে) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)। এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপছোরা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকাতির প্রস্তুতির সময় চার জনকে ছোরাসহ গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারে থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, মনিরুল আলম খোরশেদ ও খায়রুল বাশার সাজিদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী