চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৪, ১৫:০৯আপডেট : ২৫ মে ২০২৪, ১৫:০৯

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে খাগড়াছড়ি পরিবহনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর ১টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নিহতরা হলেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় আহত দুজনের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। অপরদিকে, অটোরিকশাটি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী