চোরাই মাল ফেরত দেওয়ার বদলে গৃহবধূকে ‘বিয়ের প্রস্তাব’

রায়পুর প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১১:৫৮আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:৫৮

লক্ষ্মীপুরের রায়পুরে চুরি করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা এবং টাকা-স্বর্ণালংকার লুটের মামলায় গ্রেফতার এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ জুন) রাতে চরবংশী গ্রাম থেকে আসামি রাসেলকে গ্রেফতার করা হয়।

এদিকে, ওই মামলার আসামি দিদার সরদার ও মনির হোসেন তাদের এক স্বজনের মাধ্যমে প্রস্তাব পাঠায়, চোরাই টাকা ও সোনা ফেরত দেবেন যদি ওই গৃহবধূ তাদের বিয়ে করেন। বৃহস্পতিবার (৬ জুন) সকালে মোবাইল ফোনে এ প্রতিবেদককে বিষয়টি জানান অভিযোগকারী ওই নারী।

মামলার পর থেকে ওই গৃহবধূ বিচার তো পাননি উল্টো দক্ষিণ চরবংশীর ইউপি সদস্য (মেম্বার) আবুল হোসেন এবং অভিযুক্তরা তাকে এলাকাছাড়া করার হুমকি দিয়ে যাচ্ছেন। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুখ মজুমদার জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, টাকা ও স্বর্ণ লুটের মামলায় রাসেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি চার আসামিকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (১ জুন) রাত ২টার সময়ে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বর্ণনায় ওই গৃহবধূ জানান, প্রতিদিনের মতো ওই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান তিনি। এ অবস্থায় তার ঘরের সামনের দরজা দিয়ে সিঁধ কেটে প্রবেশ করেন একই গ্রামের জালাল সর্দারের ছেলে দিদার সর্দার, গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন, বোরহানের ছেলে মো. রাসেল ও হোসেন আলীর ছেলে হেলাল। এ সময় তারা চার জন তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরের আলমারিতে রাখা আড়াই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয় তারা।

তিনি আরও জানান, চোর দিদার সর্দার চলে যাওয়ার সময় নিজের মোবাইল রেখে তার মোবাইল নিয়ে যায়। তখনই চোরদের শনাক্ত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী