অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলেন স্বামী, পাহাড় ধসে প্রাণ গেলো দুজনেরই

কক্সবাজার প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১০:৩৯আপডেট : ২১ জুন ২০২৪, ১৫:৫৭

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও মাইমুনা আক্তার (২০)।

আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার স্বজনেরা।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন।

মৃতের স্বজনদের বরাতে হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন।

তিনি বলেন, এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুই জনই মাটিচাপা পড়ে মারা যায়। ঘটনার পর মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় দুই জনকে উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান