চট্টগ্রামে এইচএসসিতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০২৪, ০৮:০১আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:০১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ছয় হাজার ৩৪ জন শিক্ষার্থী। গত বছর ২০২৩ সালে পরীক্ষার্থী ছিলেন এক লাখ দুই হাজার ৪৬৮ জন। হিসাবে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার। আগামী ৩০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। এবার ২৮৭টি কলেজ থেকে ১১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুন) বিকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৫৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৪২৬ জন এবং ছাত্রী ১২ হাজার ১০৬ জন। মানবিক বিভাগে ৪৬ হাজার ২৭৩ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৩১৭ জন এবং ছাত্রী ২৭ হাজার তিন জন। ব্যবসা শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৫৮৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৬৩৬ জন এবং গার্হস্থ্য বিভাগ থেকে চার জন ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এই শিক্ষা বোর্ড থেকে এবার চট্টগ্রামে ৬৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন। কক্সবাজারে ১৮টি কেন্দ্রে সাত হাজার ৮৮৯ জন। রাঙামাটিতে ১০টি কেন্দ্রে তিন হাজার একজন। খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে তিন হাজার ৫৬১ জন এবং বান্দরবানে আট কেন্দ্রে দুই হাজার ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান বলেন, ‘পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে তদারকির জন্য ২৮টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান