ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের যাত্রী ও হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২৭ জুন ২০২৪, ১০:৫৮আপডেট : ২৭ জুন ২০২৪, ১০:৫৮

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৭ জুন) গভীর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল।

নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার মো. কাশেম মিয়ার ছেলে রাজু (২০) ও তাজউদ্দিন আহম্মেদের ছেলে সাইফ (২১)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় একই পথে যাওয়া একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পেছন ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রী রাজু ও বাসের হেলপার সাইফ রাস্তায় ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাত্রীবাহী বাস ও ট্রাকটিকে আটক করা হলেও চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান