সরকারি চাল ‘বিলি না করে বিক্রি’, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলা

চাঁদপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৪, ১২:৫১আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:৫১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পৃথক দুটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে সরকারি ৮৩ বস্তা চাল ও খালি আরও ৮টি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে হাজীগঞ্জ থানায় একটি মামলা করা করেছে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের নির্দেশক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ইউপিআইও) প্রকৌশলী জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (৬০), ইউপি মেম্বার আমির মুন্সী (৫০), আবুল খায়ের প্রকাশ কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।

কোরবানির ঈদে গরিবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বিলি না করে কৌশলে বিক্রয় করে দেয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ জুন) রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, ‘এ চালগুলো কাবিখার। স্থানীয় মেম্বার চালগুলো গ্রামের লোকদের কাছে বিক্রি করেছে।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল জানান, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআরের কিনা।

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে