চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৯৮১ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০২৪, ১৭:৩৩আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০২৪-২৫ অর্থবছরের জন্য এক হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে নিজস্ব উৎস থেকে (কর, ফিস, ভাড়াসহ অন্যান্য) সর্বোচ্চ এক হাজার ২৬ কোটি ৪৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নগরের নন্দনকাননে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরের চসিকের এক হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। ওই অর্থবছরে এক হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। চসিকের ইতিহাসে এবার বাজেট বাস্তবায়ন হয়েছে রেকর্ড পরিমাণ ৮৮ শতাংশ।

বাজেট ঘোষণার সময় মেয়র রেজাউল করিম চট্টগ্রামকে একটি আধুনিক এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরে বলেন, ‌‘এক হাজার ৭৫ কোটি টাকা দেনা নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করেছি। তিন বছর ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর আজ দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ টাকা ও মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি ১১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। আনুতোষিক বাবদ ১৮ কোটি ৪১ লাখ টাকা ও ভবিষ্যৎ তহবিল বাবদ ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২০২৫ সালে হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসবে।’

মেয়র আরও বলেন, ‘সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে দুই লাখ ১০ হাজার ৯৮০টি হোল্ডিং রয়েছে। করদাতাদের আপিল নিষ্পত্তির লক্ষ্যে ছয়টি রিভিউ বোর্ড গঠন করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমে সিটি করপোরেশন প্রতি বছর প্রায় ৬১ কোটি ৯৪ লাখ টাকা ভর্তুকি দেয়। নগরী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের মান বৃদ্ধির লক্ষ্যে ৪১টি ওয়ার্ডকে ছয়টি জোনে বিভক্ত করা হয়েছে।’

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বাজেট অধিবেশনে  সভাপতিত্ব করেন। এতে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল। এ সময় প্যানেল মেয়র আফরোজা কালাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী