‘গাছ না লাগালে আমরা আপনাকে বাড়ি করতে দেবো না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৬:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:১৫

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বাড়ি করলে, ভেতরের একটা অংশ খালি রাখতে হবে। যেখানে আপনি গাছ লাগাবেন। গাছ না লাগালেও আপনি বাগান করবেন। এই নির্দেশনা খুব দ্রুতই জেলা পর্যায়ে চলে আসবে। আপনি (জনগণ) এই বিধান না মানলে, আমরা (সরকার) আপনাকে বাড়ি করতে দেবো না। সেটা পর্যায়ক্রমে গ্রামেও চলে আসবে।’

মঙ্গলবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নয় দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান তার সময়ে শত শত বছরের পুরনো গাছ কেটে ধ্বংস করেছেন। জিয়াউর রহমানরা যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতার জন্য গাছ কাটে। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের দীর্ঘায়ুর জন্য গাছ লাগাই।’

তিনি বলেন, ‘গাছ লাগানোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌক্তিকভাবে এবং যুগোপযোগী আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। সেই আন্দোলনকে জোরদার করার আহ্বান জানাই।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন। এর আগে মন্ত্রী বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের