কক্সবাজারে ভারী বর্ষণ, পাহাড়ধসে প্রাণ গেলো নারী ও শিশুর

কক্সবাজার প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৩:১১আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৩:১১

কক্সবাজার ভারী বর্ষণে পাহাড়ধসে মারা গেছেন শিশুসহ দুজন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় পৃথক এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

মৃতরা হলেন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. হাসান (১০) ও একই এলাকার জমিলা বেগম (৩৫)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ জামান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় বসতঘরে পাহাড়ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, একই এলাকায় আরেকটি পাহাড়ধসে বাড়ির দেয়ালচাপায় হাসান নামে ১০ বছরের এক শিশু মারা যায়। হাসান স্থানীয় সাইফুল ইসলামের ছেলে।

বুধবার (১০ জুলাই) থেকে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে। এতে শহরের নিম্নাঞ্চল এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে বৃহস্পতিবার সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন নিচু এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চলগুলোতে ধসের আশঙ্কা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের