ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না’

নোবিপ্রবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ২২:০০আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অন্তর্ভুক্ত ভাষা শহীদ আব্দুস সালাম হল ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক (এসডিজি) ইয়াকুব আলী। মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে (বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপ) তিনি তার পদত্যাগপত্রটি শেয়ার করেন।

সেখানে উল্লেখ ছিল, ‘আমি ইয়াকুব আলী, ভাষা শহীদ আব্দুস সালাম হল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক। ব্যক্তিগত কারণে উক্ত পদে বহাল থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, কালকে রাতে (সোমবার) লিখেছিলাম, কিন্তু জমা দেইনি ভাবছিলাম হুট করে ডিসিশন না নিয়ে একটু সময় নেওয়া দরকার। কিন্তু আজকে আর পারলাম না নিজেকে ধরে রাখতে। উক্ত পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের