বিশ্ব হেপাটাইটিস দিবস

‘এইডসের দিকে যেভাবে নজর দেওয়া হচ্ছে হেপাটাইটিসের বেলায় তেমনটা না’

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ১৪:৩৬আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৪:৩৬

‘দেশের ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। অবহলোয় একসময় তা লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে গড়ায়। চিকিৎসায় রোগের জটিলতা কমানো যায়, তবে ভাইরাস নির্মূল করা যায় না। এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। চিকিৎসা নিতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। দেশে প্রায় ১৫ হাজার মানুষ এইডসে আক্রান্ত। তাদের দিকে যে নজর দেওয়া হচ্ছে ৭০ লাখ মানুষের দিকে সেভাবে নজর দেওয়া হচ্ছে না।’

রবিবার (২৮ জুলাই) কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে নগরীর ঝাউতলায় কুমিল্লা লিভার ক্লাবের সামনে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস স্কিন টেস্ট, কেক কাটা, সীমিত পরিসরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই এ আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। বক্তব্য রাখেন কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফরহাদ আবেদীন। সহসভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী দিলনাশি মোহসেন ও রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি মাজহারুল হক মিয়াজী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
হামে থামছে না মৃত্যুর মিছিল, কী করছে সরকার
হাটে কোরবানির পশু থেকে মানুষে ছড়ায় প্রাণঘাতী রোগ, কীভাবে বাঁচবেন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের