রাতে বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করছে পুলিশ, দাবি শিক্ষার্থীদের

নোয়াখালী প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ২০:০৯আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২০:০৯

মুষলধারে চলা বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বারিং দ্য হিরোস বা বীরদের স্মরণ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবিদাওয়া সংবলিত বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে প্রধান সড়কের মোঘল দরবারের সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সড়কে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান নেন এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যান।

রাতে বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করছে পুলিশ, দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সমন্বয়করা জানান, পুলিশ এখনও বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মোবাইল ফোন চেক করে ছাত্রদের গ্রেফতার করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন।

কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ দুপুরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। সেখানে দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেন। এসময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকাল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের