হত্যা মামলায় কোটা আন্দোলনের সমন্বয়ক আদনান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২৪, ২১:০০আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২১:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাতে নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ  কুমার চাকমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে থাকা ভিডিও ফুটেজ দেখে আদনান শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। তাকে পাঁচলাইশ থানায় করা হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে, গ্রেফতার আদনান শরীফের মা হোসনে আরা বলেন, বুধবার রাতে পুলিশের একটি টিম বাসা থেকে আদনানকে থানায় নিয়ে যায়। আমার ছেলে অত্যন্ত মেধাবী। কোনও খারাপ কাজে তার সম্পৃক্ততা নেই। এমনকি আমার ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়।

তিনি আরও বলেন, যে ভিডিও ফুটেজ দেখে আদনানকে গ্রেফতার করা হয়েছে ওই ফুটেজের ব্যক্তি আদনান নয়; সেটা অন্য কেউ। আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। আমার ছেলে অসুস্থ এরপরও পুলিশ তাকে ছাড়েনি।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের