জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ০৪:২১আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:২১

কুষ্টিয়ায় ‘জুলাই আন্দোলন’ নিয়ে পুলিশের এক সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ফলে দু’পাশে বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম ফেসবুকে ‘জুলাই’ নিয়ে আপত্তিকর ভাষায় পোস্ট দিয়েছেন। এটি কেবল একটি আন্দোলনের বিরুদ্ধেই নয়, বরং শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। যতক্ষণ না তাকে গ্রেফতার করা হবে, ততক্ষণ আমরা মহাসড়ক ছাড়ছি না।’

তিনি আরও বলেন, ‘গত বছর জুলাইয়ে এই কুষ্টিয়াতেই পুলিশ গুলি চালিয়ে ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে। এবারও তারা প্ররোচনামূলক আচরণ করছে। আওয়ামী লীগ-ঘেঁষা পুলিশের এই মানসিকতা বরদাশত করা হবে না।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, ‘বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’

রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জেলা পুলিশের সব ইউনিটে নির্দেশনা দেওয়া হয়েছে—জুলাই অভ্যুত্থানবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যাবে না। এর ব্যত্যয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী