চট্টগ্রামে শিক্ষামন্ত্রী-মেয়রের বাসায় হামলার নিন্দা মহানগর আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৪, ০৬:২০আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৬:৩৭

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ ও সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে। এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এসব হামলার ঘটনা ঘটে উল্লেখ করে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত ও শিবির চক্রের পরিকল্পিত, ঘৃণ্য ও ন্যাক্কারজনক হামলা ও নাশকতায় সহ্যের সীমা অতিক্রম করেছে। আমরা এতদিন সংযত আচরণ করেছি। এবার সরাসরি পাল্টা আঘাতের সময় এসেছে।

যারা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতে শনাক্ত করা হয়েছে উল্লেখ করে আ.লীগের নেতারা বলেন, ‘তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আমরা জানি। তাদের বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে পাল্টা আঘাত হানতে আমরা বাধ্য হবো।’

এই ভয়াবহ পরিণতির জন্য বিএনপি-জামায়াত ও শিবির চক্রকে দায়ী হতে হবে এবং ছাত্র আন্দোলনের আড়ালে নাশকতা ও ধ্বংসযজ্ঞে বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে তারা বলেন, ‘তাদের যেকোনও মূল্যে প্রতিহত ও নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় গ্রহণের জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই।’

/ইউএস/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের