তিন দিনের রিমান্ডে সাবেক এমপি এম এ লতিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২৪, ১৪:০৯আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৪:০৯

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আদালতে হাজির করে পুলিশ। তাকে ডবলমুরিং থানায় বিস্ফোরক ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি করেছেন বাকলিয়া থানাধীন বৌবাজার এলাকার মো. এরশাদ নামে এক ব্যক্তি। এ মামলায় গ্রেফতার এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকালে বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. এরশাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় তিনি এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, এম এ লতিফ তাকে গুলি করার হুমকি দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম