নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৭:১২আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭:১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লা যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তার পাশে পড়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা তিন যাত্রী মারা যায়। আরও তিন যাত্রী আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তিন জনই পুরুষ।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি