স্ত্রী হত্যা মামলায় জামিন মেলেনি বাবুল আক্তারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২৪, ১৬:৪৪ আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬:৪৪

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ আগস্ট) চট্টগ্রাম (তৃতীয়) অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার (১৪ আগস্ট) একই আদালতে জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আজ (রবিবার) আদেশের জন্য দিন ধার্য রাখেন। এর আগে, গত ৮ আগস্ট বিশেষ দরখাস্তের মাধ্যমেও জামিন চেয়ে আদালতে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী। আদালত শুনানি শেষে ওই দিন জামিন আবেদন নামঞ্জুর করেন।

অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, ‘বাবুল আক্তার দীর্ঘ তিন বছর তিন মাস কারাগারে বন্দি আছেন। বুধবার আদালতে তার জামিন আবেদন করা হয়। শুনানিতে জামিনের বিষয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আদালত আজ (রবিবার) আদেশের দিন ধার্য রেখেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করবো।’

তিনি আরও বলেন, ‘বাবুল আক্তারের মামলায় ৯৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় তিন জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে ২০২১ সালে মামলাটি হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর পরদিন ১২ মে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘মিতু হত্যার সঙ্গে তার স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি আমরা।’

ঢাকায় ওই সংবাদ সম্মেলনের পর সেদিনই চট্টগ্রামে আদালতের প্রসিকিউশন শাখায় ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন পিবিআইয়ের মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। ওই দিনই মিতুর বাবা মোশাররফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুল আক্তারকে প্রধান করে মোট ৯ জনকে আসামি করা হয়।

এ মামলায় তদন্ত শেষে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পিবিআই বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চলতি বছরের ৯ এপ্রিল থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন